Bangladesh University Dhaka · Est. 2001
Spring 2027 admission is open. Merit waivers up to 100% on tuition. Apply →
← All news

বাংলাদেশ ইউনিভার্সিটিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে গত ৭ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট। বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্বের দক্ষতা, পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে বিভাগের মোট নয়টি ব্যাচ অংশগ্রহণ করে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রতিটি ব্যাচের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য ও প্রতিযোগিতামূলক মনোভাবের পরিচয় দেন। টানটান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শেষে ৭১তম ব্যাচ চ্যাম্পিয়ন এবং ৬৬তম ব্যাচ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের জন্য ট্রফি প্রদানের পাশাপাশি টুর্নামেন্টে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত ও দলীয় পুরস্কার প্রদান করা হয়। খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স, দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে এসব পুরস্কার তাদের উৎসাহ ও অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেয়।

বিভাগীয় প্রধানের নেতৃত্বে এবং ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষকবৃন্দের সার্বিক তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা আয়োজনটিকে সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ধরনের সহশিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি একটি প্রাণবন্ত ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে। উক্ত টুর্নামেন্টের ট্রফি, যাবতীয় পুরস্কার এবং ফুটবল স্পনসর করা হয়েছে আই আর ইন্টেরিয়র থেকে।

শিক্ষক, শিক্ষার্থী এবং বিজনেজ ক্লাব এর সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এ সফল টুর্নামেন্ট ভবিষ্যতে বাংলাদেশ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আরও বৃহৎ ও বৈচিত্র্যময় সহশিক্ষামূলক কার্যক্রম আয়োজনের পথ সুগম করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Originally published on bu.edu.bd.

Design concept

Bangladesh University, redesigned

An independent design, not the official website. Content is from bu.edu.bd.

Design & development by Tamim Iqbal